UPI তে টাকা পাঠানোর জন্য ফী দিতে হবে এবার থেকে।
ডিজিটাল ইন্ডিয়ার নতুন মোড়। UPI ব্যবহার করার জন্য যেসব অ্যাপ ব্যবহার করে থাকি আমরা, সেই সব অ্যাপ এর মাধ্যমে টাকা পাঠাতে ফী দিতে হবে। এই মর্মে RBI সাফ জানিয়ে দিয়েছেন, যে আর ফ্রী তে টাকা পাঠানো যাবে না। টাকা ট্রান্সফার ফী দিতে হবে প্রত্যেক কে। আমরা খুব সহজেই Google pay , phone pay, Paytm বা অন্য কোন অ্যাপ ব্যবহার করে আমাদের প্রয়োজনে একাউন্ট থেকে টাকা পাঠাতে পারি। তার জন্য ব্যাঙ্কে লাইন দিতে হয় না, ব্যাঙ্কের এই কাউন্টার ওই কাউন্টার ঘুরতে হয় না। যখন খুশি যেখানে খুশি যেকোনো ব্যাঙ্কের একাউন্টে টাকা পাঠাতে পারি। এসব এখন অতীত হতে চলেছে। ডিজিটাল ইন্ডিয়ার নতুন মোড় আসতে চলেছে। উন্নয়নের সিড়ি আসতে চলেছে। দেশ আরো উন্নত হবে। একদিকে জিনিস পত্রের দাম হু হু করে বাড়ছে অপর দিকে রোজকার কমছে, চাকরী নেই রোজকারের তেমন কোনো সাধন নেই। কোনো রকমে মানুষ সংসার চালাচ্ছে তারপর এই চার্জ শুরু হতে চলেছে। এদিকে নগদ টাকা রাখলে কালো টাকা বলে বাজেয়াপ্ত করবে, কেশ দেবে। দারুণ উন্নয়ন... এভাবেই চলবে আর উন...