জলমগ্ন আসানসোল শিল্প শহর
একদিনের বৃষ্টির কারণে আসানসোল জলে ভেসে যাওয়ার মতো অবস্থা। রাস্তা ঘাট থেকে শুরু বাজার এলাকা পর্যন্ত ডুবে আছে। নিজেস্ব প্রতিবেদন, ৩০সে জুলাই: কাল বিকেল ৫টা ৪৫মিনিট থেকে যে ভাবে অবিরাম বৃষ্টি শুরু হয় তাতে পথ ঘাট ভরে যায়। এক জায়গা থেকে অপর জায়গা আসা যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠে। এলাকার চারিদিক জল মগ্ন হয়ে যায়। এই জলমগ্ন অবস্থার করুন রূপ নেয় আসানসোল শহর। একদিনের বৃষ্টির কারণে আসানসোল জলে ভেসে যাওয়ার মতো অবস্থা। রাস্তা ঘাট থেকে শুরু বাজার এলাকা পর্যন্ত ডুবে আছে। আসানসোল শহর আজ বৃষ্টি স্নাত হয়ে উঠেছে। বৃষ্টি সকলেই ভালো লাগে। বৃষ্টি ভেজা প্রাকৃতিক পরিবেশ প্রায় সকলের প্রিয়। কার না পছন্দ বৃষ্টি ও বৃষ্টি ভেজা পরিবেশ। বৃষ্টি স্নাত প্রাকৃতিক পরিবেশ গাছপালা দেখে সকলেই মুগ্ধ হয়ে উঠে। কিন্তূ এই বৃষ্টি যদি ভয়ঙ্কর ভয়াবহের রূপ নেয় তবে তার জন্য ভয়ে হাত পা ঠাণ্ডা হয়ে উঠে। তেমনি ভয়াবহের আবহের সৃষ্টি আজ। কাল বিকেল থেকে অবিরাম বৃষ্টি হওয়ার কারণে আজ চারিদিক জলমগ্ন। যানবাহন চলাচল প্রায় বন্ধ। খুব মুশকিল হয়ে পায়ে হেঁটে যাওয়া আসা করতে হচ্ছে লোক ...