ময়নাগুড়ি পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের

 পথ দুর্ঘটনা



   ময়নাগুড়ি ও ধুপ গুড়ি রাস্তার মধ্যে দুই বাইক আরোহীর মৃত্যু।



এক বুলেরো ও এক বাইকের মধ্যে ধাক্কায় মৃত্যু দুই যুবকের।





২৫সে আগস্ট, ময়নাগুড়ি, নিজেস্ব প্রতিবেদন : এখন পথ দুর্ঘটনা যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যখন তখন যেখানে সেখানে দুর্ঘটনা ঘটে চলেছে। গাড়িতে গাড়িতে পথে ঘটে দুর্ঘটনা ঘটছে অনবরত।

    নির্দিষ্ট ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার পরিমান বেড়ে চলেছে। অতিরিক্ত গাড়ির স্পিড রাস্তার দশা দুর্ঘটনাকে ডেকে আনছে।



       রাস্তার টার্নিং পয়েন্ট গুলোতে অসাবধানতা বশত গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার কবলে পড়েন অনেকে। দুই বিপরীত মুখী গাড়ি এই টার্নিং পয়েন্ট ঠিক মতো লক্ষ্য না করে স্পিডে গাড়ি চালান ফলে দুর্ঘটনার কবলে পড়ে।

     এই রকমই এক টার্নিং পয়েন্টে ময়নাগুড়ি থেকে ধুপ গুড়ি যাওয়ার রাস্তায় পথ দুর্ঘটনা ঘটে। বুলেরো টি ময়নাগুড়ি থেকে ধুপ গুড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা এক বাইক আরোহীর সাথে ধাক্কা হয়। বাইকে দুইজন আরোহী ছিলেন, দুর্ঘটনায় দুইজনই মারা যান ঘটনা স্থলেই।

দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যার সময়। শোনা যায় বুলেরোটি ধূপগুরির আর দুইজন বাইক আরোহী ছিলেন শালবাড়ি এলাকার।

     মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল চুরমার হয়ে যায়। বলেরোর সামনের গার্ডটি বেকে যায়। হটাৎ ধাক্কায় দুই যুবকের সাথে সাথে মৃত্যু হয়। আর বুলেরোর মধ্যে চারজন লোক ছিল। তার মধ্যে দুইজনের সামান্য চোট লাগে। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। First aid করে তাদের ছেড়ে দেওয়া হয়।






মন্তব্যসমূহ