শিব মন্দির ও শ্রাবন মাসের সোম বার
শিব লিঙ্গে জল দেওয়া শ্রাবন মাসের উপাচার ও মানত।
শিব লিঙ্গে জল ঢালার ধুম। শ্রাবন মাসের শেষ সোমবার।
16ই আগস্ট, আসানসোল, নিজেস্ব প্রতিবেদন: হিন্দু রীতি তথা বাঙালি কালচার পুজো আর্চনা করা। হিন্দুদের নানান রূপের, নানান শক্তির , নানান আরাধ্য দেব দেবী রয়েছেন। তার মধ্যে মহাদেব বা শিব সকল শক্তির অধিকারী ও সর্বেসর্বা হলেন মহাদেব শিব শম্ভু।
শিব পুজো সকলের প্রিয়। নির্দিষ্ট নিয়ম মেনে প্রায় সকলেই শিব পুজো করেন। তবে বিশেষ করে সোমবারই শিব পুজো করা হয়। এবং শিব লিঙ্গে জল দেওয়া হয় সোমবারই। শ্রাবন মাস হলে তো কথাই নেই। কারণ শ্রাবন মাস কে প্রবিত্র মাস হিসেবে গণ্য করা হয়। তাই শ্রাবন মাসে শিব লিঙ্গে জল দেওয়া ধুম পড়ে যায়। শিব মন্দিরে মেলা পড়ে যায় শিব লিঙ্গে জল দেওয়ার জন্য।
প্রতি সোমবারই শিব লিঙ্গে জল দেওয়ার জন্য ভক্তরা শিব মন্দিরে যান। এবং শিব মন্দিরে পুজো করেন। কেউ কেউ বাড়ীতে শিব মন্দির করে শিব পুজো করেন। নিজেদের মনস্কামনা নিবেদন করেন।
প্রতি সোমবার শিব পুজো করা হলেও, শ্রাবন মাসের সোমবার বিশেষ দিন হিসেবে গণ্য করা হয়। শ্রাবন মাস শিবের প্রিয় মাস, তাই শ্রাবন মাসকে পবিত্র মাস হিসেবে ধরা হয়। সেই কারণে শ্রাবন মাসের সোমবারে নিয়ম করে সকলে শিব পুজো করেন ও শিব লিঙ্গে জল ঢালার ধুম পড়ে।
আজ শ্রাবন মাসের শেষ সোমবার তাই শিব মন্দিরে মেলা পড়েছে। ভিড় জমেছে শিব মন্দিরে। শ্রাবন মাসের সোমবারে জল দেওয়ার সুযোগ এই বছর আজকে শেষ দিন। তাই সকলে মিলে আজ শিব মন্দিরে মন্দিরে জমায়েত হয়েছেন শিব লিঙ্গে জল দেওয়ার জন্য।






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন