Amway আর্থিক ঘাপলা কোটি কোটি টাকা

 Amway India সংস্থার ৭৫৮ কোটি টাকার ঘাপলা।

ইডি ( ED) Amway India Enterprises Pvt Ltd কোম্পানিকে তীব্র সতর্ক করে সম্পত্তি বাজেয়াপ্ত করল। 

     ১৯সে এপ্রিল, নিজেস্ব প্রতিবেদন : Amway সংস্থা বিশাল টাকার আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ল। বহুদিন থেকে জনগনকে টুপি পরিয়ে প্রচুর অর্থ উপার্জন করেছে। দ্রব্য গুলি বাজার দাম থেকে অনেক বেশি দাম নিয়ে দ্রব্য গুলি সম্পর্ক সম্পর্কে অনেক ভুল ভাল তথ্য দিয়ে সাধারণ মানুষের পকেট কেটে প্রচুর অর্থ আত্মসাৎ করেছে।

           যতটা দ্রব্যের গুণগত মান যতটা তার থেকে অনেক বেশি গুণগত মানের গুন কৃর্ত্তন গেয়ে দ্রব্য বিক্রি করে। অতিরিক্ত দ্রব্যের দাম নিয়ে অত্যাধিক মুনাফা করে প্রচুর অর্থ আত্মসাৎ করে।

      সরাসরি দ্রব্য বিক্রি করতে প্রচুর এজেন্ট হিসেবে লোক নিয়োগ করেছিল কোম্পানি। সেই এজেন্টদের লোভ লালসা দেখিয়ে এজেন্টদের দ্রব্য বিক্রি করতে থাকে। এজেন্টদের দ্রব্য গুলি বিক্রি করার জন্য কোম্পানি কমিশন দেয় এবং কমিশন ছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা দেব বলে প্রচার করে। Amway কোম্পানির দ্রব্য বিক্রি করলে এজেন্টরা অনেক বেশি বৈভব ও এলাহী জীবন যাপন করতে পারবে বলে স্বপ্ন দেখায়।

     Amway কোম্পানি নেটওয়ার্কিং মার্কেটের মাধ্যমে এজেন্টদের নিয়োগ করে। প্রত্যেকে তার নিচের এজেন্টের কাছ থেকে কমিশন পাবে বলে কোম্পানির দাবি। আর এই কমিশন স্ট্রাকচার মাল্টিপল করে এমন ভাবে দেখনো হয় যে অতি সহজেই খুব শীঘ্রই ধনী হয়ে উঠবে। লোভে পড়ে অনেক মানুষ এই কোম্পানিতে যোগদান করেন, কিন্তু তাদের যে প্রতি মাসে প্রচুর টাকার দ্রব্য কিনতে হবে তা প্রথমে জানানো হতো না। ফলে কয়েক মাস পরেই ঘুম ভাঙতো। তবু তাদের আরো বেশী করে লোভ দেখানো হতো আর দ্রব্য কিনতে বলা হতো।

        এই ভাবে কোম্পানি প্রচুর টাকা ও সম্পত্তি হস্তান্তর করে। সরকারকেও সেই হিসেবে কর দেয়নি। তাই ইডি ( ED) Amway India Enterprises Pvt Ltd কোম্পানিকে তীব্র সতর্ক করে সম্পত্তি বাজেয়াপ্ত করল। এবং কোম্পানির যাবতীয় খুঁটি নাটির হিসাব চায়। Amway ইন্ডিয়া এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেডের ৭৫৭.৭৭ কোটি টাকা মূল্যের সম্পত্তি সাময়িক বাজেয়াপ্ত করল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বহুস্তরীয় মার্কেটিং কেলেঙ্কারি চালানোর অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে তামিলনাড়ুর (Tamil Nadu) ডিন্ডিগুলে সংস্থার কারখানা ও জমি, প্ল্যান্ট, যন্ত্রপাতি, গাড়ি ইত্যাদি। ব্যাংক অ্যকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটও ফ্রিজ করা হয়েছে। প্রায় ৪১১ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং ৩৬টি অ্যাকাউন্টে থাকা ৩৪৬ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। সংস্থার কারখানা ও জমি, প্ল্যান্ট, যন্ত্রপাতি, গাড়ি ইত্যাদি। ব্যাংক অ্যকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটও ফ্রিজ করা হয়েছে। প্রায় ৪১১ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং ৩৬টি অ্যাকাউন্টে থাকা ৩৪৬ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে।

        সংস্থা এসবই গোপন করে ব্যাবসা চালাচ্ছিল এতদিন। এখন ইডির নজরে পড়ে। ঘরাটপের মধ্যে সংস্থা রয়েছে।

    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ময়নাগুড়ি পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের