আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
বহুদিনের ইচ্ছা ও আসার আলো দেখছে ছাত্র ছাত্রীরা।
17th July, আসানসোল: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজ। দীর্ঘ দিনের আশা আকাঙ্খা পূর্ন হতে চলেছে। যেসকল ছাত্র ছাত্রীরা ভবিষ্যত নিয়ে সদা প্রাণবন্ত সেই সমস্ত ছাত্র ছাত্রীরা আজ খুশিতে আত্মহারা।
এক সময় তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে হতাশায় ভাবতে ছেড়ে দিয়েছিল। তারা তাদের ভবিষ্যত দেখতে পেয়ে খুব খুশি। এমন দিনটির জন্য তারা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিল। অবশেষে শুভক্ষণ উপস্থিত।
আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। বিভিন্ন স্কুলে কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জীবনের প্রথম সাফল্যের চাবিকাঠি হল এই পরীক্ষা। আজ আবার ছাত্র ছাত্রীরা উজ্জ্বল ভবিষ্যত সম্পর্কে ভাবতে শুরু করেছে। খুব ভালো লাগলো।
সামাজিক স্তব্ধতার আবহে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র ছাত্রী সহ অভিভাবকরা আনন্দে আত্মহারা হয়ে খুশির জোয়ার বইছে। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ছাত্র ছাত্রীদের নিজস্ব এলাকার স্কুল কলেজ এর মধ্যে। তাই কারু কোনো তেমন অসুিধাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি।
পরীক্ষা খুব সুষ্ঠ ভাবে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। কারু কোনো অভিযোগের কথা এখনো পর্যন্ত শোনা যায়নি।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন