জলমগ্ন আসানসোল শিল্প শহর

একদিনের বৃষ্টির কারণে আসানসোল জলে ভেসে যাওয়ার মতো অবস্থা। রাস্তা ঘাট থেকে শুরু বাজার এলাকা পর্যন্ত ডুবে আছে।


নিজেস্ব প্রতিবেদন, ৩০সে জুলাই: কাল বিকেল ৫টা ৪৫মিনিট থেকে যে ভাবে অবিরাম বৃষ্টি শুরু হয় তাতে পথ ঘাট ভরে যায়। এক জায়গা থেকে অপর জায়গা আসা যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠে। এলাকার চারিদিক জল মগ্ন হয়ে যায়। এই জলমগ্ন অবস্থার করুন রূপ নেয় আসানসোল শহর।


   একদিনের বৃষ্টির কারণে আসানসোল জলে ভেসে যাওয়ার মতো অবস্থা। রাস্তা ঘাট থেকে শুরু বাজার এলাকা পর্যন্ত ডুবে আছে। আসানসোল শহর আজ বৃষ্টি স্নাত হয়ে উঠেছে।



    বৃষ্টি সকলেই ভালো লাগে। বৃষ্টি ভেজা প্রাকৃতিক পরিবেশ প্রায় সকলের প্রিয়। কার না পছন্দ বৃষ্টি ও বৃষ্টি ভেজা পরিবেশ। বৃষ্টি স্নাত প্রাকৃতিক পরিবেশ গাছপালা দেখে সকলেই মুগ্ধ হয়ে উঠে। কিন্তূ এই বৃষ্টি যদি ভয়ঙ্কর ভয়াবহের রূপ নেয় তবে তার জন্য ভয়ে হাত পা ঠাণ্ডা হয়ে উঠে।



   তেমনি ভয়াবহের আবহের সৃষ্টি আজ। কাল বিকেল থেকে অবিরাম বৃষ্টি হওয়ার কারণে আজ চারিদিক জলমগ্ন। যানবাহন চলাচল প্রায় বন্ধ। খুব মুশকিল হয়ে পায়ে হেঁটে যাওয়া আসা করতে হচ্ছে লোক জনদর। কাজের টানে পেশার তাগিদে জলমগ্ন রাস্তা পারাপার করতে হচ্ছে প্রায় বাধ্য হয়ে।



      আসানসোল শিল্প শহর জলে ডুবু ডুবু অবস্থা। রাস্তা ঘাট বাজার পাট জলে জলাময় হয়ে গেছে। আশেপাশের মানুষ জনের প্রধান জীবিকা, পেশা ও রোজকারের প্রধান উৎস এই আসানসোল শিল্প শহর, তাই প্রচুর মানুষের আনা গনা সর্বদা লেগেই থাকে। আর এই জলমগ্ন অবস্থার করুন পরিস্থিতিতে মানুষ নাজেহাল।

      শহরের যে ড্রেন গুলি নিকাশি ব্যবস্থার জন্য শহরের বাইরে ড্রেনের জল যায়, সেই ড্রেন যে বড় বড় ড্রেন বা নালার সাথে যুক্ত হয়ে শহরের বাইরে যায় সেই ড্রেন ও নালা গুলি ভরে প্রলয়ের আকার ধারন করেছে। আর রাস্তার উপর পর্যন্ত জল ভরে গেছে।

    নিকাশি ব্যবস্থার কারণে এই অবস্থা। তাছাড়া সাধারণ মানুষের অসচেতনতার কারণে ও এই অবস্থার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নিজেদের ব্যবহারের কাগজ, প্লাস্টিক, পলিথিন আরো কতো কি অপ্রয়োজনীয় বস্তু রাস্তায় ড্রেনে ফেলে দেয়, তার ফলে ড্রেন বোঝে যায়। রাস্তায় প্রচুর ডাস্ট বিন থাকা সত্ত্বেও কেউ ডাস্ট বিন ব্যবহার করে না। ফলে আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষের নিজেদের অসচেতনতার কারণে নিজেদেরকেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবু মানুষ সচেতন হবে না।

 







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ময়নাগুড়ি পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের