ভালোবাসা ও র্ধন্না

 প্রেমে বিচ্ছেদ হয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার র্ধন্না।

ছবি সোশ্যল মিডিয়া থেকে নেওয়া

 

শিক্ষক প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে বিপাকে।

২৫সে সেপ্টেম্বর, ময়নাগুড়ি, নিজেস্ব প্রতিবেদন : এক শিক্ষক এক মেয়ের সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পরও, সেই মেয়েটিকে ছেড়ে দিয়ে এক অন্য মেয়েকে বিয়ে করে সংসার বাঁধার স্বপ্ন দেখে। কিন্তু বিপাকে পড়ে মেয়েটির র্ধন্নায় । 

         শিক্ষকরা যদি এমন কাজ করে তবে উঠতি বয়সের মেয়ে ছেলেরা করবেই। যারা শিক্ষকের কাছে শিক্ষা লাভ করে তারা শিক্ষকের এমন আচরণ দেখে এমন কাজ শিখবেই । এই ধরনের শিক্ষক নিয়োগ সমাজের পক্ষে কতটা ক্ষতি তা শিক্ষক নিয়োগ কর্তারা কি বুঝতে পারে না, না বুঝতেই চান না।

      দীর্ঘ ৬বছর প্রেম করে এই শিক্ষক, মেয়েটির সাথে। টানা ছয় বছর ধরে সম্পর্ক গড়ে তোলার পরও বিয়ে করতে নারাজ শিক্ষক কুলের কলঙ্ক ঐ লোকটি। হবেই না কেন, যেমন পরিবার থেকে জন্ম লোকটির।

         সপরিবারে বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও আত্মগোপন করে ছিল। নির্লজ্জ মিথ্যাচার লোকটি ও তার পরিবার লুকিয়ে গাঢাকা দিয়ে বেড়াচ্ছিল।

      মেয়েটি টানা ১২দিন র্ধন্না দিয়ে, অবশেষে পুলিশের টনক নড়ে। এবং ছেলেটিকে খুঁজে বের করে। গ্রেপ্তার করে ১৪দিনের জেল হাজতে পাঠানো হয়।

     ছেলেটি প্রেমিকা কে প্রতারণা করে, অন্য মেয়েকে বিয়ে করে। কিন্তু আশ্চর্য হল এসবের পরও যে মেয়েটির বাবা মা ঐ প্রতারক লোকটির সাথে নিজের মেয়ের বিয়ে দেন! আর ধন্য মেয়েটিকেও যে মেয়ে ঐ প্রবঞ্চক লোকটিকে বিয়ে করলেন। এই রকম অপরাধ ঘটার মুলে রয়েছে যে মেয়েটি লোকটিকে বিয়ে করল ও বিয়ে করা মেয়ের বাব মা, এই ধরনের মানুষ। এদের কারণেই এই ধরনের অপরাধ বেড়ে চলেছে।

      অবশ্য লোকটিকে বিয়ে করবেই না কেন লোকটির যে সরকারি চাকরি করেন তাই। সরকারি চাকরি করা লোক ছাড়লে চলে। যতই অপরাধ করুক সরকারি চাকরি র ট্যাগ সব অপরাধ দুর করে। বিয়ে করা মেয়ের বাবা মা লোকটির সাথে বিয়ে দিবেই না কেন সরকারি চাকরি করা জামাই যে পাচ্ছে। এর থেকেও বড়ো অপরাধ করলেও কোনও ব্যাপার না। সরকারি চাকরি বলে কথা।

      কি হবে নব জন্মের ভবিষ্যতের ? যদি এমন ধরনের শিক্ষক দের হাতে মানুষ গড়ার চাবি কাঠি থাকে! এই ধরনের শিক্ষক সমাজের পক্ষে নব প্রজন্মের পক্ষে কতটা ক্ষতিকর তা কল্পনার অতীত। কেউ কি ভাবছেন এই বিষয়ে? কি হবে সমাজের, কি হবে সামাজিক পরিবেশের, কি হবে পরবর্তী প্রজন্মের? কারুরই মাথা ব্যাথা নেই। কারণ সবাই নিজে নিজের চিন্তা করে। কিন্তু সকলের পক্ষে এই বিষয় প্রতিক্রিয়া সৃষ্টি করবে , বুঝতেও পারবে না।

     আর কতো মানুষ এই সব প্রতারকের খপ্পরে পরবে! কতদিন চলবে এমন প্রতারণা!

   ময়নাগুড়ি র হেলাপাকরির  মতো আর কতো ঘটনা ঘটেছে ও ঘটবে কে জানে!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ময়নাগুড়ি পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের