দুদিন বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয় ক্ষতি

 টানা দুই তিন দিন বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে, বিভিন্ন স্থানে।





আসানসোল শহরের ফ্ল্যাটের দেওয়াল পড়ে যায়।



৩০সে সেপ্টেম্বর, আসানসোল, নিজস্ব প্রতিবেদন: গত দুই দিন ও দুই রাত টানা অবিরাম বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বিভিন্ন স্থানে। আসানসোল শিল্প শহর জলে জলামায় হয়ে গেছে। রাস্তা ঘাট জলে ভরে গেছে। অনেকের ঘর বাড়ি ফাটল ধরেছে । আসানসোল শহরের আশ্রম মোড়র কাছে এক ফ্ল্যাট বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে।


   রিলায়েন্স মার্কেটের সামনে জল জমে পুকুর হয়ে গেছে। প্রায় এক কোমর পর্যন্ত জল জমে উঠেছে। জিনিস পত্র ডুবে গেছে। অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। অনবরত বৃষ্টি হওয়ায় অনেক কিছু ক্ষয় ক্ষতি হয়েছে।

   

 

       আসানসোলের আশ্রম মোড়ের বিভিন্ন এলাকা জলে জলাময় হয়ে উঠেছে। গাড়ি জিনিসপত্র ডুবে গেছে। জলের তোড়ে ভেসে গেছে অনেক জিনিস পত্র, ডুবে নষ্ট হয়ে গেছে।




     রাস্তা ঘাট জলে ভরে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। অনেক মানুষের প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে। কাজ কর্মে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, জলে ভরে যাওয়ায রাস্তা ঘাটের কারণে। লাগাতার বৃষ্টির কারণে চারিদিক অসম্ভব জলমগ্ন হয়েছে।


      বিভিন্ন এলাকা জলে ভেসে যাওয়ার কারণে নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে। এদিকে রাস্তা ঘাট জলে ভরে গেছে বলে যান চলাচল ব্যাহত হয়েছে। কাজ কর্মে ব্যাঘাত ঘটেছে ব্যবসা বাণিজ্য এর টান পড়েছে। কাজ কর্মের উপর চাপ পড়ায় সাধারণ মানুষের প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে।




        গ্রামে গঞ্জে সাধারণ মানুষেরা প্রচুর অসুবিধার সম্মুখীন হচ্ছেন। রাস্তা ঘাট জলে ভরে গেছে অপর দিকে ঘর বাড়ি জলে ভেজা ভেজা অবস্থার সৃষ্টি হয়েছে। হাট বাজার এলাকা পর্যন্ত ডুবে গেছে।


     আসানসোলের কলিপাহাড়ির বিখ্যাত ঘাগর বুড়ি মন্দির জল মগ্ন হয়ে গেছে। আসানসোল শহরের হাইওয়েতে অবস্থিত এই মন্দিরটি। এখানে প্রতিদিন প্রচুর ভক্ত মন্ডলী পুজো দিতে আসেন। কিন্তু এই কয়দিনের বৃষ্টিতে জলমগ্ন অবস্থায় ভরে গেছে এই মন্দির।


    মন্দির চত্বর এলাকায় জলে ভরে গেছে। মন্দিরের চারপাশ জলে ভরে আছে। মন্দিরের চারপাশে যেসব দোকান পাট রয়েছে সেইসব জায়গা ভরে গেছে জলে। সর্বত্র জলে জলময় হয়ে গেছে।


      আসানসোল শহরের বাজার এলাকা পর্যন্ত জল টইটম্বুর হয়ে উঠেছে জলে। অনবরত বৃষ্টির কারণে চারিদিক অসম্ভব ভাবে জলমগ্ন হয়ে রয়েছে।



আসানসোল ডিপু পাড়া


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ময়নাগুড়ি পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের