রোড সার্ভে, রাত্রের বেলায়

 নুনি মোড়ে রোড সার্ভে চলছেন রাত্রিবেলায়।


আসানসোল গৌরাণ্ডি রুটের রাস্তায় নাইট রোড সার্ভে।

২৬সে সেপ্টেম্বর, আসানসোল, নিজেস্ব প্রতিবেদন : আসানসোল  গৌরাণ্ডি রুটের রোড সার্ভে করার জন্য রাত্রি বেলায় ক্যাম্প করে রোড সার্ভে চলছে। রাস্তার ধারে কয়েকজন যুবক চেয়ারে বসে রোড সার্ভে নথি উপস্থাপন করেছেন।

    রাত্রি ৮টার পর এই রাস্তায় যাতা য়াত করলেই দেখা যাবে, রাস্তার পাশে চেয়ারে বসে আছে কয়েক জন যুবক। আর তাদের পেছনে একটা পোস্টার টাঙানো আছে। বিষন্ন দৃষ্টিতে তাকিয়ে দেখছে তারা । কতো সময় অন্তর কতগুলি গাড়ি চলা চল করেছে।


    লকগুলির পেছনে যে পোস্টার টাঙানো আছে তাতে লেখা আছে, "24 hours Axle Load Survey and 24 Hours CTVC Under Progress". আরো লেখা আছে রোড নাম এবং ক্লায়েন্ট । নিচে লেখা আছে, " Kindly Cooperate".

      গত তিন দিন ধরে দেখা যাচ্ছে এই রোড সার্ভে। আরো বেশ কিছু দিন ধরে চলবে এই রাস্তার সার্ভে। তারপর হয়তো রাস্তার কিছু ব্যবস্থা করতে পারে।

         দুই তিন বছর আগে তৈরি রাস্তা, আর রাস্তার হাল যে কি দশা হয়েছে তা যারা এই রাস্তায় যাতা য়াত করেন একমাত্র তারায় জানেন। তিন বছরের এই রাস্তা যার মধ্যে এক বছর লকডাউনে যান বাহন চলা চল বন্ধ ছিল। তারমানে প্রায় দুই বছর ব্যবহারের এই রাস্তা। 

      কোটি টাকার রাস্তা দুই তিন বছর যদি ঠিক ঠাক না থাকে তাহলে দেশের অবস্থা কি তা সকলেই খুব ভালো ভাবে জানে। জনগণের করের টাকায় এক শ্রেণীর মানুষ নয় ছয় করেছে, তা দেখার কেউ নেই। সকলেই নীরবতা পালন করছেন।

      এবার দেখা যাক রোড সার্ভে করার পর কি হচ্ছে। কোনও কিছু ফলপ্রসূ হচ্ছে নাকি লোক দেখানো! এভাবেই চলতে থাকবে আগামি কাল। যারা হওয়ায় উড়ে তারা ভাবে "আমরা তো রাস্তার চলাচল করি না, উপরে উপরে আকাশে পরিবহন করি, আমাদের কি, চলুক আর আমরা চালায়"।

       এই ভাবেই চলতে থাকবে। এর পিছনে অনেক কারণ আছে তার মধ্যে একটি প্রধান কারণ অশিক্ষা। ভারত বর্ষের থেকে যত দিন না এই অশিক্ষার অন্ধকার কাটবে তত দিন এই রকম চলতে থাকবে। 

    অনেকে অশিক্ষার কথা অস্বীকার করবে। কারণ তারা বুঝেই না অশিক্ষা কাকে বলে। তারা মনে করে জ্ঞান অর্জন চাপের বিষয়। তারা নিজেরাও চাপে পড়াশুনো করেছে এবং তাদের ছেলে মেয়েরা চাপে পড়াশুনো করছে। তাই তারা তাদের ছেলে মেয়ে দের চাপ দিতে চান না।

       এভাবে অশিক্ষা দিনে দিন বেড়ে চলেছে ও চলবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ময়নাগুড়ি পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের