আসানসোল বাস স্ট্যান্ডে কম প্যাসেঞ্জার নিয়ে ঝামেলা

 আসানসোল বাস স্ট্যান্ডে বাস স্টাফ দের ঝগড়া।


  ২৬সে নভেম্বর ২০২১, আসানসোল, নিজেস্ব প্রতিবেদন : আজ আসানসোল বাস স্ট্যান্ডে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। কয়েকটি বাস কন্ট্রাক্টর ও ড্রাইভারের মধ্যে। বাস স্টাফ দের নিজেদের মধ্যেই হটাৎ করে ঝগড়া বেঁধে যায়।

    আসানসোল এলাকার মিনি বাস গুলি এমনিতেই যা ইচ্ছে তাই করে চালায়। ১ঘণ্টার রাস্তা দেড় থেকে দুই ঘন্টা লাগিয়ে দেয়। স্টপেজ গুলিতে দশ পনের মিনিট করে দাড় করিয়ে রেখে দেয়। পাবলিক দের প্রচুর অসুবিধার সৃষ্টি হয়। পাবলিক কিছু বললে শুনেই না। বেশি কথা বললে বলে বাসে চাপতে হবে না।

       



  বাসগুলো ইচ্ছে মতো চালায়। কারু কিছুই বলার নাই। কেউ কিছুই বলেও না। এভাবেই চলছে ও চলবে। নির্দিষ্ট টাইম টেবিল বলে কিছু নেই। যখন খুশী বাস ছাড়ে ও যখন খুশী পৌঁছায়। 

     আজ সকালে আসানসোল বাস স্ট্যান্ডে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে বাসের স্টাফ দের নিজেদের মধ্যেই। বাস কন্ট্রাক্টর রা বাস ছাড়তে রাজি হননি কারণ প্যাসেঞ্জার কম। যার যাবার সময় সে যেতে চাইছে না। অপরদিকে পরের বাস বলছে আমার এখন টাইম নয়। এভাবে  বাস কন্টাক্টরদের মধ্যে ঝগড়া বাঁধে। ভিডিওটি খুব ভাইরাল হয়ে উঠে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ময়নাগুড়ি পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের