পাঁচগেছিয়ায় ডাম্পারের দূর্ঘটনায় বাড়ির ক্ষতি
একটি ডাম্পার পাঁচগেছিয়ায় বাড়িতে ধাক্কা।
9ই মে, আসানসোল, নিজেস্ব প্রতিবেদন : একটি বড় দুর্ঘটনা ঘটে গেল পাঁচগেছিয়ায়। একটি বড় ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে ধাক্কা দেয়। দশ চাকার ডাম্পার টি হটাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটা বাড়িতে ধাক্কা মারে।
আসানসোল গৌরাণ্ডী রুটের পাঁচগেছিয়ায় এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত লোড ডাম্পারটি পাঁচগেছিয়ার রাস্তার পাশে থাকা একটি বাড়ীতে ধাক্কা দেয়। শেষ খবর কারু কিছুই হয়নি। কারণ বাড়ীতে সেসময় কেউ ছিল না।
আসানসোল গৌরাণ্ডী রুটে ডাম্পার গুলি বরাবরই রাফ গাড়ি চালায়। বেশির ভাগ ড্রাইভার ই মদ্যপ অবস্থায় গাড়ি চালায়। ভালোভাবে গাড়ি চালাতে না শিখেও গাড়ি চালাতে থাকে। রাস্তায় গাড়ি চালানো দেখেই যে কেউ সহজেই বুঝতে পারবে।
গাড়ির মালিকের তো কোনো কথায় নেই, কারণ সকলেই জানেন। তার মধ্যে একটা কারণ কম বেতনে এই কাচা মাতাল ড্রাইভার পেয়ে যায়।
রাস্তার বেহাল অবস্থার কারণও একটা দায়ী। এই রুটের রাস্তার যা অবস্থা বলে বর্ণনা করা যায় না। যারা এই রাস্তায় যাওয়া আসা করে তারাই জানে।
তবে যাই হোক এই বড় দুর্ঘটনায় কেউ হতা হত হয়নি। তবে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। যা টাকায় হয়তো মেরামত হবে, কিন্তু সময় নষ্ট হলো তো।
এই অবস্থা দিনে দিনে বাড়তে চলেছে, ও চলবে। পরিস্থিতি আরও খারাপ হবে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন