চাকাডোবায় বাস দুর্ঘটনা
চাকাডোবায় বাস উল্টে দুর্ঘটনা
26সে মে, আসানসোল, নিজেস্ব প্রতিবেদন: মর্মান্তিক দুর্ঘটনা ঘটল একটি যাত্রীবাহী বাসে। আসানসোল গৌরান্ডী রুটের রাস্তার একটি যাত্রীবাহী মিনি বাস উল্টে দুর্ঘটনায় কবলিত হয়। বাসটতে যাত্রীও ছিল।
স্থানীয় লোকজন এসে বাসের যাত্রীদের উদ্ধার করে। স্থানীয় লোকজনের তৎপরতায় যাত্রীরা দুর্ঘটনায় উল্টানো বাসটির থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।
অনেকে দুর্ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করে বলেছেন , যে বেহাল রাস্তার জন্য এই সব দুর্ঘটনা ঘটছে। আবার অনেকে বলছেন বাসের ড্রাইভারদের অসাবধানে গাড়ী চালানো এই দুর্ঘটনার জন্য দায়ী। গাড়ির ড্রাইভাররা লেটে গাড়ি ছাড়ে ও সময়ে পৌঁছানোর জন্য খারাপ রাস্তাতেও খুব জোরে গাড়ি চালায়। ফলে প্রায়ই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। এই বড়ো দুর্ঘটনাটি তার একটা দিষ্টান্ত।
আসানসোল গৌরান্ডী রুটের রাস্তার চাকাডোবায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মিনি বাসটি একটি অন্য মিনিবাসকে অভারকেট করতে গিয়ে উল্টে যায়।
যাত্রীবাহী মিনিবাসটি অন্য একটি যাত্রীবাহী মিনি বাসকে ওভারটেক করে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু উল্টো দিক থেকে অন্য গাড়ি আসায় বাসটির ড্রাইভার পাসকাটাতেই এই বিপত্তি ঘটে। ফলস্বরূপ বাসটি উল্টে দুর্ঘটনা ঘটে।
যাত্রীদের মধ্যে অনেকের চোট লেগেছে। স্থানীয় লোকজনের তৎপরতায় যাত্রীরা সুরক্ষিত আছে। স্থানীয় লোকজনেরা এই দুর্ঘটনাটি দেখে চটজলদি এসে বাসের যাত্রীদের উদ্ধার করে।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন